শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

সাবেক মন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আদালতে নেওয়ার সময় “টেনশন না করতে বলা” দুই পুলিশ সদস্যকে নিরাপত্তা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্টার মাহমুদুল হাসানের স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ডিএমপি থেকে প্রেষণে ট্রাইব্যুনালে দায়িত্ব পালনরত কনস্টেবল মো. জামাল হোসেন ও কনস্টেবল মো. সোলাইমান হোসেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুকে এজলাস থেকে হাজতখানায় নেওয়ার সময় দুই কনস্টেবলের আচরণ ভিডিও ফুটেজে ধরা পড়ে, যা আদালতের শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য অস্বাভাবিক হিসেবে বিবেচিত হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তারা ইনুকে উদ্দেশ করে বলেন, “টেনশন কইরেন না, আমরা আছি তো স্যার।”

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাদের নিরাপত্তা দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিভাগীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।

উল্লেখ্য, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী মামলায় হাসানুল হক ইনুর বিচার চলছে। আগামী ৪ মে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com