রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

আওয়ামী লীগ, শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৫ Time View

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই।

সোমবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ভারতের সঙ্গে সম্পর্ককে ইতিবাচক পথে এগিয়ে নিতে হলে দুই দেশেরই আন্তরিকতা প্রয়োজন। তিনি বলেন, বর্তমান সরকার সম্পর্ক উন্নয়নে একটি ভালো সূচনা চায়।

একইসঙ্গে তিনি উল্লেখ করেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দলটি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে বলে তিনি বিশ্বাস করেন। জনগণের ম্যান্ডেট থাকায় বর্তমান সরকার আন্তর্জাতিক অঙ্গনে তুলনামূলকভাবে আরও শক্ত অবস্থান নিতে পারছে বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com