বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়ার সরকার দেশত্যাগের নির্দেশ দিয়েছে। তিনি ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন।
বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সফরের মাঝপথে মঙ্গলবার অস্ট্রেলীয় কর্তৃপক্ষ তার ভিসা বাতিল করে দিয়েছেন। বর্তমানে তিনি দেশ ত্যাগের অপেক্ষায় রয়েছেন।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারির আগমনকে নিয়ে সংসদ সদস্যদের আগে থেকেই কিছু গোষ্ঠী সতর্ক করেছিল। এর আগে ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি আলোচনায় হিটলারের প্রশংসা এবং ইহুদিবিদ্বেষী মন্তব্য করার কারণে তাকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।