বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

রমজানে ফিতরা নির্ধারণ: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

আসন্ন রমজান উপলক্ষে দেশে এ বছরের সাদাকাতুল ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে কমিটির সদস্যসচিব ড. মুহাম্মদ হারুনুর রশীদ জানান, ইসলামী শরিয়াহ অনুযায়ী গমের আটা, যব, কিশমিশ, খেজুর বা পনিরের নির্ধারিত পরিমাণ দিয়ে ফিতরা আদায় করা যায়। ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী উল্লিখিত পণ্যগুলোর যেকোনো একটি অথবা তার সমপরিমাণ বাজারমূল্য পরিশোধ করতে পারবেন।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর খতিব মাওলানা মুফতি আবদুল মালেক।

সভায় আরও জানানো হয়, বিভিন্ন অঞ্চলে এসব পণ্যের খুচরা বাজারদরে তারতম্য থাকতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় বাজারমূল্য অনুযায়ী ফিতরা পরিশোধ করলেও তা আদায় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com