বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

২ ঘণ্টা মোবাইল সংযোগ বিচ্ছিন্ন থাকতে পারে আজ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ Time View

দেশের কয়েকটি অঞ্চলে কিছু গ্রাহকের মোবাইল ফোন সংযোগ অল্প সময়ের জন্য বিচ্ছিন্ন হতে পারে বলে সতর্ক করেছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনবিহীন হ্যান্ডসেটে সিম ব্যবহার করা হলে সংশ্লিষ্ট গ্রাহকদের মোবাইল সংযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যেসব হ্যান্ডসেট যথাযথভাবে নিবন্ধিত নয়, সেগুলোতে ব্যবহৃত সিম নির্দিষ্ট সময়ের জন্য নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকতে পারে।

তবে পরীক্ষামূলক কার্যক্রম শেষ হওয়ার পর সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হবে বলে জানানো হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে অ্যামটব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com