বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

রমজানের প্রথম দিনেই পেঁয়াজের দামে ঝাঁজ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২ Time View

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর বাজারে অস্বস্তিকরভাবে বেড়েছে পেঁয়াজের দাম। সরবরাহ ঘাটতি ও বাড়তি চাহিদার কারণ দেখিয়ে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। বর্তমানে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে এমন দৃশ্য।

বাজার ঘুরে দেখা যায়, কয়েক দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। আকারে ছোট পেঁয়াজ ৫৫ টাকায় মিললেও মানসম্মত পেঁয়াজের দাম ৬০ টাকার নিচে নেই। রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের এমন মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ীরা জানান, দাম হঠাৎ করে বাড়েনি; গত দুই থেকে তিন দিন ধরেই ধীরে ধীরে ঊর্ধ্বমুখী ছিল বাজার। মৌসুমের শেষভাগে সরবরাহ কমে যাওয়া, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং রমজানকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়াই মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলে দাবি তাদের। পাইকারি বাজারে দামের ঊর্ধ্বগতির প্রভাবই এখন খুচরা পর্যায়ে পড়ছে বলে জানান বিক্রেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com