রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ভোট চলাকালে গোপালগঞ্জে ককটেল হামলা, আহত তিন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭ Time View

গোপালগঞ্জে ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্রে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে গোপালগঞ্জ-২ আসনের জেলা শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রকে লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা কেন্দ্রের বাইরে খালের ওপার থেকে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি ভোটকেন্দ্রের মূল ফটকে আঘাত হেনে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে ফটক ক্ষতিগ্রস্ত হয় এবং কেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিনজন আহত হন।

আহতরা হলেন—আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, সেকশন কমান্ডার জামাল হোসেন এবং এক ভোটারের সঙ্গে আসা শিশু আমেনা খানম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রের দায়িত্বরত সাব-ইনস্পেক্টর (এসআই) জাহিদুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। এ সময় বাইরে থেকে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে তিনজন আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com