বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

ঢাকার দক্ষিণ সিটিতে গ্যাসের বিঘ্নতা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ Time View

রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের কিছু কিছু এলাকয় সমসাময়িকভাবে গ্যাস সরবরাহের বিঘ্নতা ঘটছে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  রোববার (০১ ফেব্রুয়ারি) তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশন পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনির আখড়া, রায়েরবাগ ও হাবিব নগর এলাকায় উচ্চচাপবিশিষ্ট গ্যাস পাইপলাইন থেকে তৈরি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজের জন্য গ্যাসের সরবরাহ কমে এই পরিস্থিতির তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানান, সংক্রান্ত এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে, যা ভোগান্তিতে ফেলেছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের। তবে নিরাপদ ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতেই এই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষরা। এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে গ্যাস কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com