বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

আলটিমেটাম পাওয়ার পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা অটোরিকশাচালকদের

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৬ Time View

ঢাকা মহানগর এলাকায় চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের অনুমতি এবং আকিজ কোম্পানির মোটা চাকার তিন ধরনের অটোরিকশা বিক্রি বন্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন অটোরিকশাচালকরা। দাবি আদায়ে তারা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। পরে দাবির বিষয়ে আশ্বাস পাওয়ার পর অটোরিকশাচালকরা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন অটোরিকশাচালকরা। এরপর কুড়িল থেকে বাড্ডা ও রামপুরাগামী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অটোরিকশাচালকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ ফেব্রুয়ারি থেকে আবারও আন্দোলনে নামবেন। অন্যদিকে, পুলিশ প্রশাসন চিকন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে কোনো বাধা দেবে না—এমন আশ্বাসও পেয়েছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা।

এর আগে, সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com