রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জে গজারিয়াতে শাটডাউন’ কর্মসূচি  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল  !

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৩২ Time View

 ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে কোটা সংস্কার আন্দোলনকারীদের

কয়েক শতাধিক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ই জুলাই (বৃহস্পতিবার) দুপুর  ১২ টার দিকে জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ৩ (তিন)শতাধিক শিক্ষার্থী লাঠি-জাতীয় পতাকাসহ মিছিল

নিয়ে মহাসড়কে উঠে পড়েন। এসময় তারা কোটা সংস্কার ও আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের

হতাহতের ঘটনায় বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। ২০ মিনিট অবস্থানের পর ঢাকা -চট্রগ্ৰাম মহাসড়ক আন্দোলন শিক্ষার্থীরা

ছেড়ে চলে যান ।

শিক্ষার্থীরা চলে যাওয়ার পর পেছন থেকে স্থানীয় আওয়ামী লীগ ও

অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী তাদের ধাওয়া দেয়ার চেষ্টা করেন  ।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রাজিব খান আমাদের কে বলেন, ‘আন্দোলনকারীরা অল্প কিছুক্ষণ

মহাসড়কে ছিলেন। তবে তারা কোন বিশৃঙ্খলা করেনি। নিজেদের মত করে বিক্ষোভ করে চলে গেছেন। ককটেলের বিস্ফোরণের খবর পাইনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com