কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা

Posted by

রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়া বন্ধ করার দাবিতে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ও ঘটেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের অভিযোগ ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’ও বহিষ্কৃত সাবেক তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ কারওয়ান বাজারের চাঁদাবাজি করছে। কারওয়ান বাজারে চাঁদা আদায় বন্ধ করতে এবং আব্দুর রহমানের গ্রেফতারের দাবিতে তারা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন।

জানা গেছে, মানববন্ধন চলাকালে এই হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করেছেন। এ ঘটনায় দুর্বৃত্তদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। তবে এখন অবধি কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও- গুড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের আস্থানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *