মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল আন্তর্জাতিক হিসাব-নিকাশকে দায়ী করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।
শনিবার (৭ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও মধ্যপ্রাচ্যে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার পেছনে ট্রাম্পের ভুল কৌশলগত সিদ্ধান্ত বড় ভূমিকা রেখেছে। এই ভুল সিদ্ধান্তের ফল তাকে শেষ পর্যন্ত ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
লারিজানি বলেন, ট্রাম্প হয়তো মনে করেছিলেন ভেনেজুয়েলার ক্ষেত্রে যে কৌশল প্রয়োগ করেছিলেন, ইরানের ক্ষেত্রেও একই পদ্ধতি কাজে লাগবে। কিন্তু বাস্তবে সেই হিসাব উল্টো তার জন্যই সমস্যার সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, চলমান এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত অচলাবস্থা তৈরি করেছে। তার ভাষায়, ওয়াশিংটন এখন নিজেদের ভুল কৌশলের জালে আটকে গেছে।
ইরানের এই শীর্ষ কর্মকর্তা বলেন, পরিস্থিতি যেদিকেই গড়াক না কেন, ইরান তাদের অবস্থান থেকে পিছু হটবে না।







Leave a Reply