মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে একাধিক মার্কিন সেনাকে আটক করার দাবি করেছে ইরান। তবে এই দাবি সম্পূর্ণভাবে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
শনিবার (৭ মার্চ) ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, চলমান যুদ্ধে ইরান মার্কিন বাহিনীর কয়েকজন সদস্যকে আটক করেছে।
তিনি আরও দাবি করেন, মার্কিন প্রশাসন কৌশলে তাদের সেনাদের আটকের বিষয়টি গোপন রাখার চেষ্টা করছে।
তবে ইরানের এই দাবিকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ইরানের এই বক্তব্য সম্পূর্ণ অসত্য এবং তারা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়াচ্ছে।
এছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর এক মুখপাত্রও ইরানের এই দাবিকে ভিত্তিহীন অপপ্রচার বলে মন্তব্য করেছেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে।
চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে মার্কিন সেনা আটকের বিষয়ে ইরানের দাবিকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।







Leave a Reply