পশ্চিম তীর ইস্যুতে ইজরায়েলের বিরোধিতা ভারতের

Posted by

আগামী সপ্তাহে ইসরায়েল সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার ঠিক আগেই ইসরায়েলের পশ্চিম তীর দখল নিয়ে তীব্র সমালোচনা করেছে ভারত। প্রতিরক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে ভারতের পারস্পরিক সম্পর্ক অটুট রয়েছে। তবুও ভারত সরকার পশ্চিম তীর ইস্যুতে ইজরায়েলের বিরোধিতা করেছে।

এক যৌথ বিবৃতিতে ভারত জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলের তৎপরতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছে তারা।

১৯৬৭ সাল থেকে দখলে থাকা প্যালেস্তিনীয় অঞ্চলগুলোর (পূর্ব জেরুজালেমসহ) জনসংখ্যাতাত্ত্বিক কাঠামো, চরিত্র এবং অবস্থা পরিবর্তন করার যেকোনও প্রচেষ্টা প্রত্যাখ্যান করে এই বিবৃতি প্রকাশ করা হয়। ইসরায়েলের পদক্ষেপকে শান্তির জন্য হুমকি হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। এই বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো বিশ্বাস করে যে, ইসরায়েলের দখলদারি পদক্ষেপগুলো এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টাকে দুর্বল করবে।

এর আগে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা গাজায় বাস্তবায়িত যুদ্ধবিরতি চুক্তিকে স্থায়ী করার আহ্বান জানিয়েছিল। তবে ভারত ঐতিহাসিকভাবে ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত অবসানের পক্ষে সমর্থন জানিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *