বিশ্বের মাত্র দুই দেশে এখনও পবিত্র রমজান শুরু হয়নি

Posted by

বিশ্বের বেশিরভাগ দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি, তবে ফিজি ও নিউজিল্যান্ডে রোজা শুরু হবে একদিন পরে, অর্থাৎ শুক্রবার (২০ ফেব্রুয়ারি)। দুই দেশের ইসলামিক কর্তৃপক্ষ বুধবার শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখা না যাওয়ায় রমজান শুরু একদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ফিজি মুসলিম লীগ এবং ফেডারেশন অব ইসলামিক অ্যাসোসিয়েশনস অব নিউজিল্যান্ড পৃথক ঘোষণায় জানান, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শাবান মাসের ৩০তম দিন পূর্ণ হবে এবং সেদিনের পর শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু হবে। দুই দেশের ধর্মীয় কর্তৃপক্ষ স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ওইদিন সন্ধ্যায় নিউজিল্যান্ড ও ফিজি থেকে রমজানের নতুন চাঁদ খালি চোখ বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা সম্ভব ছিল না।

এর আগে, (১৮ ফেব্রুয়ারি) থেকে রোজা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, আফগানিস্তান, লেবানন, ফিলিস্তিন, সুদানসহ আরও কয়েকটি দেশে।

এদিকে, আজ (১৯ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হয়েছে বাংলাদেশ, ওমান, ব্রুনেই, ভারত, পাকিস্তান, মিসরসহ অন্যান্য দেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *