যুক্তরাষ্ট্রে ভিজিটর ভিসায় থাকা অবস্থায় কোনো ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট প্রদানকারী শিক্ষাক্রমে ভর্তি হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস এই সতর্কবার্তা দিয়েছেন।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়েছে, ভিসার সীমার বাইরে এমন শিক্ষায় অংশ নেওয়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার কারণ হতে পারে। বিশেষ করে বি১/বি২ ভিজিটর ভিসায় থাকা অবস্থায় প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা অননুমোদিত এবং এটি সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও ভিসার ভুল ব্যবহার হিসেবে গণ্য হবে।
মার্কিন দূতাবাসে নাগরিকদের প্রতি পরামর্শ, যুক্তরাষ্ট্রে যেকোনো শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের আগে ভিসার ধরণ এবং নিয়মাবলী সতর্কভাবে যাচাই করা।







Leave a Reply