রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

Posted by

শীতের দাপটে কাঁপছে দেশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহীতে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। বর্তমানে দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজ রাজশাহীর তাপমাত্রা সেই রেকর্ড ভেঙেছে।

বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে, দেশের দক্ষিণ উপকূলীয় শহর টেকনাফে আজ সর্বোচ্চ ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রায় বড় ব্যবধান দেখা গেছে।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার এই ওঠানামা অব্যাহত থাকতে পারে। তবে ১০ বা ১১ জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *