দেশে পরপর দুই ভূমিকম্প, ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশকের আশঙ্কা

Posted by

মধ্যরাতে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেট ও আশপাশের এলাকায়। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডের প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ৪টা বেজে ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।

সকালে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি জানান, ভোরে বাংলাদেশ এবং ভারতের আসাম রাজ্যে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২ এবং ৩০ সেকেন্ড পর দ্বিতীয় ভূমিকম্পটি ৫ দশমিক ৪ মাত্রায় সংঘটিত হয়। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছের মরিগাঁও এলাকা।

তিনি আরও জানান, যেহেতু ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মানের ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে এর কারণে আগামী ৪৮ ঘণ্টায় আফটারশক ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে কিংবা বাংলাদেশের উত্তর কিংবা পূর্ব পাশের যে কোনো ফল্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *