গোপালগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস

Posted by

গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করে জেলার আবহাওয়া অফিস। এটাই ছিল সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

জানা যায়, ঘন কুয়াশা আর প্রচণ্ড শীতে গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। সড়ক মহাসড়কগুলোতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। শীতে বেশি কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের।

এ বিষয়ে গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ ও কুয়াশার সৃষ্টিসীমা ২০০ মিটার রেকর্ড করা হয়। এ কারণে আরও দুইদিন এই অবস্থা চলতে পারে। তবে তাপমাত্রা কিছুটা বাড়বে। এমন আবহাওয়া জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে জানা তিনি।

এদিকে, প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে গত চার দিন ধরে জেলার কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *