ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি বিশেষ মহড়া পরিচালনা করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
শনিবার (২৩ মে) অনুষ্ঠিত এ মহড়ায় এমভি-২২বি অসপ্রেসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়। মহড়াটি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই রাজধানীর আকাশে বিদেশি সামরিক উড়োজাহাজের উপস্থিতিকে অস্বাভাবিক হিসেবে দেখেছেন।
ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল জানান, আগে থেকেই এই মহড়ার অনুমতি দেওয়া হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, চিকিৎসা জরুরি পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবেই এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
তবে এই মহড়াকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।