সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র–ইরান সম্ভাব্য চুক্তি ‘খারাপ’ বলে মন্তব্য ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪ Time View

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিকে ‘খারাপ চুক্তি’ বলে মন্তব্য করেছে ইসরায়েল। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

রোববার (২৪ মে) ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তা এ মন্তব্য করেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টিতে প্রস্তাবিত এ চুক্তিটি মূলত বাণিজ্যনির্ভর। এতে ইরান হরমুজ প্রণালী উন্মুক্ত করলে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ তুলে নেবে, তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল করবে এবং জব্দকৃত অর্থ ছাড় করবে। তবে এর বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় কোনো ছাড় দেওয়ার বিষয়টি নেই।

ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, চুক্তির খসড়ায় দেখা যাচ্ছে, এটি কার্যকর হলে ইরান হরমুজ প্রণালীকে সামরিকভাবে ব্যবহার করার সক্ষমতা অর্জন করতে পারে, যা পারমাণবিক অস্ত্রের চেয়েও কম নয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, চুক্তির প্রথম ধাপের পর পরিস্থিতি কী হবে, তা সম্পূর্ণ অনিশ্চিত থেকে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com