সোমবার, ২৫ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ইরান–যুক্তরাষ্ট্র চুক্তি প্রায় চূড়ান্ত, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৩ Time View

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে একটি সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ তথ্য প্রকাশ করেছে দ্য নিউইয়র্ক টাইমস।

শনিবার (২৩ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি নিয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী উন্মুক্ত করার বিষয়টিও আলোচনায় রয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং উভয় পক্ষই এ বিষয়ে একমত হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।

তবে ইসরায়েলের বিভিন্ন সূত্র বলছে, সম্ভাব্য এই চুক্তি দেশটির জন্য উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com