বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

আফগানিস্তানে জিলহজের চাঁদ দেখা যায়নি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৭ Time View

দক্ষিণ-মধ্য এশিয়ার মুসলিমপ্রধান দেশ আফগানিস্তানের আকাশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খামা প্রেস।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় দেশজুড়ে চাঁদ অনুসন্ধান করা হলেও কোনো স্থান থেকেই এর দেখা মেলেনি। ফলে রোববার আফগানিস্তানে জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে।

দেশটির হিসাব অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী হজের দিন পালিত হবে ২৬ মে (মঙ্গলবার) এবং ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে (বুধবার)।

আফগানিস্তানে প্রচলিত প্রথা অনুযায়ী কোনো প্রযুক্তি ব্যবহার না করে খালি চোখে চাঁদ দেখা হয়। এদিকে দেশটির সুপ্রিম কোর্টও চাঁদ না দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে রোববার (১৭ মে) চাঁদ দেখার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com