বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

ইসরায়েল লক্ষ্য করে ১৯ হামলা, দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫ Time View

গত ২৪ ঘণ্টায় দফায় দফায় ইসরায়েলে মোট ১৯টি হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববার (১৭ মে) প্রেসটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলীয় ফ্রন্ট এবং সীমান্তঘেঁষা দখলকৃত এলাকায় ইসরায়েলি সেনা অবস্থান ও সামরিক সরঞ্জামকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

গোষ্ঠীটি আরও দাবি করেছে, অভিযানে দূরপাল্লার গোলাবর্ষণ, ড্রোন হামলা এবং বিস্ফোরক ডিভাইস ব্যবহারের পাশাপাশি আত্মঘাতী ড্রোন ও কোয়াডকপ্টারের মাধ্যমে ইসরায়েলি সামরিক লজিস্টিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

অন্যদিকে, পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, দক্ষিণ লেবাননের আল-বাইয়াদ এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি কার্যালয়ে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এ হামলার বিষয়টি ইসরায়েলি সেনাবাহিনীও আংশিকভাবে স্বীকার করেছে বলে দাবি করা হয়।

এদিকে, লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে জানা যায়, ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। এতে আল-মারওয়ানিয়াহ, কাওথারিয়েহ আল-সাইয়্যাদ, কাকাআইয়েত এল-স্নোবার, দেইর কানুন রাস আল-আইন, ঘাসসানিয়াহ, বাইসারিয়াহ ও তেফাহতাসহ বিভিন্ন এলাকা লক্ষ্যবস্তু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com